মো,ইকবাল পরিচালিত’গুলশানের চামেলী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কলকাতার মধুমিতা(পাখি)

দেশজুড়ে বিনোদন

সুদীপ দেবনাথ রিমন: ঢাকাই চলচ্চিত্রে পা রাখছেন কলকাতার মধুমিতা সরকার। মো. ইকবালের পরিচালনায় নতুন নারীকেন্দ্রিক সিনেমা ‘গুলশানের চামেলী’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (যিনি ‘পাখি’ হিসেবে দুই বাংলায় পরিচিত) মো. ইকবাল পরিচালিত নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলী’-র মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। শনিবারন১আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হয়। মধুমিতা সরকার সাংবাদিকদের জানান, মহরত শেষে শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। পুরো টিম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা ওমর সানী, চিত্রনায়িকা রোজিনা, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেতা মিশা সওদাগর, বরেণ্য নির্মাতা কাজী হায়াতসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। পরিচালক মো. ইকবাল জানান,গুলশানের চামেলী’ একটি ব্যতিক্রমধর্মী গল্পনির্ভর চলচ্চিত্র। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। খুব শিগগিরই সিনেমাটির নিয়মিত শুটিং শুরু হবে এবং পর্যায়ক্রমে এর বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে।সিনেমাটির গল্প রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হয়ে আগামী বছরের যেকোনো একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এ ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান মধুমিতা। এবার প্রথমবারের মতো বাংলাদেশী সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *