উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর পৌর যুবদলের আহ্বায়ক ও উজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন আকন সাবু ডেঙ্গু আক্রান্ত হয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত মো. শাহাবুদ্দিন আকন সাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান,উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি এএফএম সামসুদ্দোহা আজাদ ও উজিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা। তাঁরা তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় তাঁরা মো. শাহাবুদ্দিন আকন সাবুর আশু রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।
