উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আলী সুজার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, খেলার সময়সূচি, মাঠ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং দর্শকদের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সরকারি শেরেবাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিচুর রহমান, সরকারি ডব্লিউ.বি. ইউনিয়ন ইনস্টিটিউশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ আলম, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক সরদার, মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. এনামুল হক, বিএন খান কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুস সাকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি মো. মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম খান, সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, বেলাল ইসলাম মিদুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
