শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাস্থল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী।

দেশজুড়ে

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি জনসভাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিতব্য জনসভার প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমদ সমাজকল্যাণ মন্ত্রীকে শ্রীমঙ্গল প্রেসক্লাবে নিয়ে আসেন। শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন করে তিনি প্রধানমন্ত্রীর সফর ও জনসভা নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে শ্রীমঙ্গলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আয়োজকরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *