ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান এর সাথে এম-ট্যাব কুষ্টিয়ার মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান।

দেশজুড়ে

মো: সঞ্জুয়ারুল ইসলাম খোকনডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান দাপ্তরিক কাজে কুষ্টিয়ায় অবস্থান কালে মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) ঝিনাইদহ আঞ্চলিক কমিটির অন্তর্গত কুষ্টিয়ার সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।উক্ত মতবিনিময় অনুষ্ঠানে ফার্মাসিস্ট মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃসৌরভ হোসেন রিংকু। প্রধান অতিথি ডাঃ মোঃ মেহেদী হাসান তার বক্তব্যে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্টদের বিভিন্ন নায্য দাবীগুলো আগামীতে বিএনপি সরকার গঠন করলে পূরণ করার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ড্যাব এর সভাপতি ডাঃ মোঃ ফজলুল হক, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ নাসিমুল বারী বাপ্পি সহ ড্যাব ও এম-ট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরিশেষে ড্যাব কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান কে এম-ট্যাব ঝিনাইদহ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সাধারণ মোঃ সৌরভ হোসেন সম্মাননা স্মারক তুলে দেন্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *