স্টাফ রিপোর্টার সাভার প্রতিনিধি।
ঘটনার বিবরণ*- ইং ০৩/১১/২০২৫ তারিখ এসআই(নিঃ)/মোঃ রাজিউর রহমান সাভার মডেল থানা এলাকায় কিলো-১ ডিউটি করাকালীন গোপন সূত্রে সংবাদ পান যে, কিছু সংখ্যক ডাকাত ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে সাভার মডেল থানাধীন এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর মেইন গেটের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর এসআই/রাজিউর রহমান উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং-০৩/১১/২০২৫ তারিখ দুপুর ১৪.১০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে এসআই/রাজিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে ঘটনাস্থলে ধৃত করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীগণ ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে উল্লেখিত স্থানে অবস্থান করছে বলে স্বীকার করে। আসামীদের দেহ তল্লাশী করে ১) ২টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু, ২) ১টি লোহার রড, ৩) নগদ ৫০,০০০/- টাকা, ৪) ৫টি মোবাইল ফোন, ৫) একটি সীমবিহীন রাউটার, ৬) একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করেন। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭/৮ টি করে চুরি, ডাকাতী ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
গৃহীত ব্যবস্থা* উক্ত ঘটনার বিষয়ে এসআই/এসআই(নিঃ)/মোঃ রাজিউর রহমান বাদী হয়ে সাভার মডেল থানার মামলা নং-১২, তাং-০৪/১১/২০২৫, ধারা-৩৯৯/৪০২ দায়ের করেন। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
আসামীদের নাম ঠিকানা– ১) শাহজাহান বেপারী (৪০), পিতা-মৃত খলিল ব্যাপারী মাতা-রানু বিবি, সাং-বড় শিবা পোস্ট-চরশিবা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, ২) সেলিম খান খোকন (৩০), পিতা-আঃ বারেক চান মিয়া, মাতা-পারুল বেগম, সাং-কলাগাছিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালি, ৩) মোঃ আজাহার (৩৫), পিতা-শরাফত আলী শওকত আলী মাতা-সুফিয়া খাতুন, সাং-শিংলাপাড়া,থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর।
উদ্ধারকৃত মালামাল* ১) ২টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু, ২) ১টি লোহার রড, ৩) নগদ ৫০,০০০/- টাকা, ৪) ৫টি মোবাইল ফোন, ৫) একটি সীমবিহীন রাউটার, ৬) একটি ড্রাইভিং লাইসেন্স।
