বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৬ই জুন ২০২৬ইং রোজঃ-মঙ্গলবার সকাল ১০ঘটিকায় মৌলভীবাজার জেলা ট্রাক,ট্যাংকলরী,
কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর রেড়ীরপাড়স্হ প্রধান কার্যালয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ অনুষ্ঠান, তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্ভোদন করেন ইউনিয়নের সভাপতি জনাব আজাদুর রহমান(অদুদ) ও সাধারণ সম্পাদক জনাব মোঃ মোবারক মিয়া,দপ্তর সম্পাদক বাবলু আচার্য্য।
এদিকে ঢাকা থেকে আগত ভীষণ স্প্রিং বাংলাদেশের প্রতিনিধিগন বলেন আমরা গুরুত্ব দিচ্ছি আপনাদের সংগঠন এ-র শ্রমিকদের আমরা বৃহত্তর সিলেট বিভাগে আমাদের কার্যক্রম চালু রাখার চিন্তা ধারা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। ভীষণ স্প্রিং বাংলাদেশ এর কর্মকর্তারা হলেন, সিনিয়র অপ্টোমেট্রিষ্ট
জনাব-আবিদুল হাসান, অপ্টোমেট্রিষ্ট জনাব-ইসপাক কাউন্সিলর জনাব-শাহাদাত হোসেন,রেজিস্ট্রার জনাব-মারুফ ইসলাম
উনারা বলেন আপনাদের ইউনিয়নে তিনদিন ব্যাপী কর্মশালায় আপনাদের সকলের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।।
