গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে উজিরপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভইচলাদি বাসস্ট্যান্ডে সমাবেশ, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার, বরিশাল ১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ কাওসার হোসেন এবং উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা সদস্য সচিব মোঃ আবু সাঈদ ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন। তাই দ্রুত সময়ের মধ্যে এ রায় বাস্তবায়ন করা প্রয়োজন। তারা দাবি করেন, বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে “গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল” লেখা ব্যানার দেখা যায়। ব্যানারের দুই পাশে মুষ্টিবদ্ধ হাতের প্রতীক ব্যবহার করা হয়, যা তাদের প্রতিবাদের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।
১১ দলীয় ঐক্য, বরিশাল জেলার ব্যানারে আয়োজিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজন হয়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *