বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ১৫ই নভেম্বর রোজঃ-শনিবারশ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ হোটেল কনফারেন্স হলরুমে,মানবতার কল্যাণে নিবেদিত প্রাণের সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহিন চৌধুরী লন্ডন থেকে স্বদেশ বাংলাদেশে আগমন করেছেন।তার এই আগমনকে কেন্দ্র করে বন্ধুমহলের পক্ষ থেকে এক অনাড়ম্বর কিন্তু হৃদয়ছোঁয়া শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সমন্বয়ক দেবাশীষ ধর পার্থ এর সঞ্চালনায় ও মোছাব্বির আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহিন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিবহন শ্রমিক নেতা মোঃ আবু কামাল খায়রুজ্জামান, আব্দুল মোছাব্বির, মোঃ হাফিজ আহমেদ, জালাল আহমেদ জিপু, মোঃ ফারুক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহাজান আহমেদ, আব্দুল বাছিত, মোঃ আলফাজ উদ্দিন, মোঃ আক্তার হোসেন,মোঃ ফারুক মিয়া, শ্রমিক নেতা মোঃ ইউসুফ মিয়া, শাহ জাবের উদ্দিন আহমেদ, মোঃ ফজলু মিয়া, হাজী মোঃ মকসুদ আলী, মোঃ আওলাদ হোসেন,সাংবাদিক ঝলক দত্ত,বাবলু ঠাকুর,জবর আলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুহিন চৌধুরীর মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা এবং প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে তার অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। বন্ধু মহলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
পরিবেশ ছিল শুভেচ্ছার উচ্ছ্বাসে ভরপুর, দেশপ্রেম, মানবতায় বিশ্বাস এবং সমাজের প্রতি দায়িত্ববোধ যেন মুহিন চৌধুরীর আগমনে আরও গভীরভাবে অনুভূত হয়
পরিশেষে মুহিন চৌধুরীর মায়ের জন্য দোয়া এবং দ্রুত উনার সুস্থতা কামনা করা হয়।
