কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশজুড়ে বিনোদন

সুদীপ দেবনাথ রিমন

লেখক আব্দুর রশিদের রচিত বই ‘কেমন রাষ্ট্র চাই’ এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় মাতৃভূমি গ্রুপের মিলনায়তন, রুপায়ন তাজ, কালভার্ট রোড, নয়াপল্টনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মাস্টার, চেয়ারম্যান মাতৃভূমি গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক, প্রযোজক ও চলচ্চিত্র সংগঠক ডি এ তায়েব।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী। গ্রন্থ উপস্থাপনা করেন কবি, গীতিকার, লেখক এবং সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ।

লেখক আব্দুর রশিদ বলেন, সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি খুব কাছ থেকে দেখেছেন নাগরিকের যাপন ও দুর্দশাকে এবং রাষ্ট্রাদিষ্ট হয়ে পালন করেছেন দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে। যেহেতু রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই তিনি তার দীর্ঘজীবনের অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রশাসনে সংস্কারের প্রয়োজনীয়তা, স্বাধীন ও মুক্তচিন্তা, সুনাগরিক, পুলিশ সংস্কার, আইন সংস্কার, জনসংখ্যা এবং সামাজিক বাস্তবতা, শিক্ষা ব্যবস্থার বাস্তবভিত্তিক পরিবর্তন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও জাতীয় সংসদ নির্বাচনের আধুনিকায়ন প্রসঙ্গে মতামত ব্যক্ত করেছেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম এবং বিশিষ্ট লেখক ও গবেষক মো. মহিউদ্দিন মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলামিস্ট, নাট্যকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী।

আয়োজকরা জানান, বইটিতে রাষ্ট্রব্যবস্থা, সমাজ ও নাগরিক অধিকার নিয়ে লেখকের ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *