রাজধানীর বছিলা বাসষ্ট্যান্ড এলাকায় গণপরিবহনে সংঘঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত শ্লীলতাহানী ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

আদালত দেশজুড়ে

স্টাফ রিপোর্টার সাভার:- ১। “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যায় ঢাকা মাহনগরীর মোহাম্মদপুর থানাধীন বছিলা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে রমজান পরিবহন (লোকাল) বাসের ভিতরে সংঘঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত শ্লীলতাহানী ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তি মোঃ নিজাম উদ্দিন(৪৫)’কে গ্রেফতার করে।

৩। মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম একজন শিক্ষার্থী তিনি মোহাম্মদপুর থানাধীন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে ভিকটিম ধানমন্ডি-১৫ হতে রমজান পরিবহন (লোকাল) বাসে বছিলা যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। বাসটি বছিলা মেট্রো হাউজিং এর সামনে পাকা রাস্তার উপর পৌছানোর পর বাসের হেল্পার মোঃ নিজাম উদ্দিন (৪৫) ভিকটিমের দিকে তাকিয়ে তার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ভিকটিম প্রতিবাদ করায় বাসের হেল্পার উদ্ধত্যপূর্ণ আচরণ করাসহ তাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে ভিকটিমও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত ব্যক্তিকে আঘাত করেন।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনার রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান সনাক্ত করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মোহাম্মদুপুর থানাধীন বছিলা বাসষ্ট্যান্ড এলাকা হতে শ্লীলতাহানী অপ্রীতিকর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মোঃ নিজাম উদ্দিন (৪৫)’কে গ্রেফতার করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

৪। আকটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *