এম-ট্যাব এর পক্ষ থেকে ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোহাঃ আবু সায়েম কে সংবর্ধনা প্রদান

দেশজুড়ে

মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)আঞ্চলিক কমিটি ঝিনাইদহের পক্ষ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে নবগঠিত “ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব”কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোহাঃ আবু সায়েম কে সংবর্ধনা প্রদান করা হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃসৌরভ হোসেন রিংকু র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ফজলুল হক সহ কুষ্টিয়া জেলার মেডিকেল টেকনোলজিষ্ট,ফার্মাসিস্ট, নার্সিং কর্মকর্তাবৃন্দ ও সদর হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ বক্তারা কুষ্টিয়ার কৃতিসন্তান ডাঃ মোহাঃ আবু সায়েম কে সহ সভাপতি হিসাবে নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং ড্যাব ও এম-ট্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *