ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ০৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আদালত দেশজুড়ে

স্টাফ রিপোর্টার ওমর ফারুক মানিক।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫/১১/২০২৫ খ্রিষ্টাব্দ ২২.১০ ঘটিকা হতে ২২.৪৫ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ বিজয় ব্যাপারী (২৬), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-রেহেনা বেগম, বাংলাদেশ কোথাও স্থায়ী কোন ঘরবাড়ী জায়গা জমি নাই (ভাসমান), বর্তমান সাং-চুনকুটিয়া শুভাঢ্যা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৩০০ গ্রাম গাঁজাসহ এবং ২। মোঃ জুয়েল হোসেন (৩১), পিতা- মৃত আজগর আলী, সাং-আগানগর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, বর্তমান সাং-আমবাগিচা খালপাড় (হাজী মিজান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৭, তারিখ-১৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *