সাভার থানা স্টাফ রিপোর্টার
ইং ৯/১১/২০২৫ তারিখ রাতে সাভার মডেল থানা পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।
উক্ত আসামীগণ দেশকে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে সাভার মডেল থানাধীন মজিদপুর গ্রামস্থ খশরুবাগান চাঁদ আবাসিক হোটেলের গলির রাস্তার প্রবেশ মুখে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকাগামী লোকাল লেন রাস্তার উপর সমবেত হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করলে ঘটনাস্থলে সাভার মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিগণ পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমান সহ আওয়ামী সংগঠনের অন্যান্য নেতাদের ছবি সম্বলিত ১টি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়। যাহার দৈর্ঘ অনুমান ১২ ফুট ৩ ইঞ্চি, প্রস্থ ৩ ফুট ৩ ইঞ্চি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামীদের নাম ঠিকানা-
১। মোঃ পিয়ুশ (21), পিতা-আমির হোসেন মাতা-পারভিন বেগম, সাং-আনন্দপুর সিটিলেন থানা-সাভার, জেলা-ঢাকা ্
২। রাব্বি (20), পিতা-মৃত আমিনুল, মাতা-হোসনেআরা বেগম, সাং-সরগাও, থানা-আতাইকুলা, জেলা-পাবনা এ/পি-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা
3। শাকিল (24), পিতা-হেলাল শেখ, মাতা-খাদিজা সাং-বশাই সমেশপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ি এ/পি-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা
4। সোহাগ (19), পিতা-সামাদ, মাতা-শিখা, সাং-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা
৫। সালমান (22), পিতা-আজগর আলী ওরফে সোহেল, মাতা-বুবলী, সাং-আনন্দপুর সিটিলেন থানা-সাভার, জেলা-ঢাকা
৬। ফেরদৌস হোসেন রুবেল (28), পিতা-মোঃ আব্দুল হামিদ, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং-পশ্চিম রাজাশন, থানা-সাভার, জেলা-ঢাকা
৭। মোঃ শরিফুল ইসলাম (32) (বোয়াইল ইউনিনের সাধারন সম্পাদক,ধামরাই), পিতা-নূর মোহাম্মদ সাং-চর শুংঘর, থানা-ধামরাই,জেলা-ঢাকা
৮। আমির হোসেন (50), আওয়ামীলীগ কর্মী, পিতা-আক্কেল আলী, মাতা-রোকেয়া বেগম, সাং-আনন্দপুর সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা
৯। নিত্য বাবু রাজবংশী (55) (কাউন্দিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক), পিতা-মৃত গোপাল বাবু রাজবংশী, মাতা-নীলা রানী রাজবংশী, সাং-মাঝিরদিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা-
১০। মোঃ টিপু সুলতান (27) (আওয়ামীলীগ কর্মী) পিতা- মোঃ হান্নান সরকার, মাতা- আছিয়া খাতুন সাং-রামচন্দ্রপুর (ছাগিপাড়া), থানা-সাভার. জেলা-ঢাকা.
১১। শামীম আহমেদ জয় (29), সাভার উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য, পিতা-জসিম উদ্দিন মাতা-লাভলী আক্তার, সাং-এ/74, বক্তারপুর থানা-সাভার, জেলা-ঢাকা
১২। মোঃ মিজানুর রহমান ওরফে রাসেল (42), সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য, পিতা-মোঃ ইসমাইল মিয়া, মাতা-মোসা-আমেনা বেগম, সাং-কলমা_ থানা-সাভার, জেলা-ঢাকা
