কিংস লায়ন্স ফ্যামিলির সার্ভিস ট্যুর ২০২৫ অনুষ্ঠিত:

দেশজুড়ে

মো: সঞ্জুয়ারুল ইসলাম খোকন:- আজ লায়ন্স ক্লাব অব ঢাকা চ্যাম্পিয়ন্স-এর আন্তরিক আমন্ত্রণে লায়ন্স কিংস ফ্যামিলি আড়াইহাজার থানায় এক অনুপ্রেরণামূলক সার্ভিস ট্যুরে অংশগ্রহণ করে।

পুরো সফর জুড়ে আয়োজন করা হয় বিভিন্ন মানবিক কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল — বৃক্ষরোপণ, ফ্রি চক্ষু ক্যাম্প, ডায়াবেটিকস চেকআপ, ব্লাড গ্রুপ টেস্ট, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবার বিতরণ, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং লায়ন সদস্যদের অংশগ্রহণে গ্রামীণ খেলাধুলার আয়োজনসহ নানামুখী সেবামূলক উদ্যোগ।

লায়ন্স ক্লাব অব ঢাকা চ্যাম্পিয়ন্স-এর আয়োজন ও আতিথেয়তা অংশগ্রহণকারীদের মন জয় করেছে। বিশেষ করে ক্লাবের দুই নিবেদিতপ্রাণ নেতা — লায়ন মোঃ হযরত আলী ও লায়ন মোসলেম উদ্দিন সুমন-এর আন্তরিকতা, নেতৃত্ব ও উষ্ণ আতিথেয়তা সবার প্রশংসা কুড়িয়েছে। তাদের নিখুঁত সমন্বয়ে সার্ভিস ক্যাম্পের সফল পরিচালনা, ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ভোজ, উপহার সামগ্রী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পুরো আয়োজনকে করেছে প্রাণবন্ত ও আনন্দময়।

এই সফল আয়োজনের জন্য ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং পুরো নির্বাহী টিমকে কিংস লায়ন্স ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। তাদের নেতৃত্ব, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টা লায়নিজমের প্রকৃত চেতনার প্রতিফলন ঘটিয়েছে।

এছাড়া, লায়ন্স কিংস ফ্যামিলির সম্মানিত সুপ্রিম লিডার লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ ও লায়ন মোঃ রবিউল ইসলাম রাজু পিএমজেএফ এর দক্ষ পরিকল্পনা, সমন্বয় ও দূরদর্শী নেতৃত্বে সার্ভিস ট্যুরটি পরিণত হয়েছে এক স্মরণীয় অভিজ্ঞতায়।

মানবিক সেবা, সৌহার্দ্য ও বন্ধুত্বের এই মিলনমেলায় অংশ নিয়ে সকল লায়ন সদস্যই নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা লাভ করেছেন — যা ভবিষ্যতের সেবামূলক কার্যক্রমে আরও গতি যোগাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *