ভেড়ামারায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

রাজনীতি

মো: সঞ্জুয়ারুল ইসলাম খোকন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায়,ভেড়ামারা-মিরপুর কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের সমর্থিত নেতাকর্মীরা।

আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে ৩টার সময় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়া ত্রিমোহনি প্রায় ২০ কিলো মিটার সড়ক জুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভেড়ামারা ও মিরপুর উপজেলার মোট ১৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থিতরা ।
10/11/25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *