উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদ ঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ মাঈনুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টার সময় কলেজের সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, প্রতিষ্ঠাতার বড় ছেলে সৈয়দ তাহমিদ আজিজুল হক, প্রতিষ্ঠাতার ভাতিজা সৈয়দ নাজমুল হাসান, মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল আজিজ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান নকিব, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার, উজিরপুর শেরেবাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হক আজাহারী। এ সময় বক্তারা উজিরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ মইনুল হকের উপরে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *