মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ঠিকাদারের অবহেলায় ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় লক্ষাধিক মানুষ উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার বাটাজোর থেকে শরিকল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের শাহজিরা এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কের পাশের খাল ভেঙে রাস্তাটির স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। এতে যেকোনো সময় সড়ক […]

Continue Reading

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৫/২০২৬ খ্রি. তারিখ ২১:০৫ ঘটিকা আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ […]

Continue Reading

উজিরপুরে জমিজমা বিরোধে হামলা: নারীসহ আহত ৫, থানায় অভিযোগ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, আটক গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ডাকুয়া (৬০)-এর সঙ্গে একই […]

Continue Reading

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রশান্ত মিস্ত্রি, বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত মিস্ত্রি (নাম প্রচলিত) গত প্রায় দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত ১৩ এপ্রিল ২০২৬ কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান প্রশান্ত জীবিকার তাগিদে […]

Continue Reading

সড়কের কাজ শেষের আগেই কালভার্ট-ব্রিজ নির্মাণের দাবি, নইলে অচল হতে পারে ২ কোটি ৩৬ লাখ টাকার সড়ক

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর রূপায়ণ সাংস্কৃতিক সংগঠন এলাকা থেকে উজিরপুর পৌর সদরের নাজিরের বাড়ির ব্রিজ পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজ চলছে। বরিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ সড়কের কাজ প্রায় তিন মাস আগে শুরু হলেও একটি ভাঙা কালভার্টের […]

Continue Reading

উজিরপুরে ঝড়-বৃষ্টিতে কুরবানির পশুর হাটে ধস, ক্ষতির মুখে খামারি–কৃষকস্থানীয়দের জোর দাবি: গুরুত্বপূর্ণ বাজারে স্থায়ী পশুর হাট স্থাপন জরুরি।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:কুরবানির ঈদকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন পশুর হাটে জমে ওঠার কথা থাকলেও হঠাৎ ঝড়-বৃষ্টি ও টানা বর্ষণে এবার কুরবানির পশুর বাজারে দেখা দিয়েছে ব্যাপক স্থবিরতা। ক্রেতা সংকট, কম দামে পশু বিক্রি এবং অস্থায়ী হাট ব্যবস্থাপনার কারণে চরম বিপাকে পড়েছেন গরুর খামারি, গৃহস্থ কৃষক ও পশু ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে স্থানীয়দের পক্ষ থেকে […]

Continue Reading

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত,স্বামী-স্ত্রী ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু, বাটাজোরে তাজ পরিবহনের বাস ভাঙচুর

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশু কন্যা। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম […]

Continue Reading

উজিরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ, সেন্টারিং খুলে নেওয়ার ভিডিও ভাইরাল

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনের সেন্টারিং খুলে নেওয়া ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিপক্ষের বিরুদ্ধে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা […]

Continue Reading

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো সংকটসহ ১৬ দফা উন্নয়ন দাবি ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় গুরুত্ব পেল স্বাস্থ্যসেবার উন্নয়ন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, জনবল ঘাটতি, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব ও নিরাপত্তা সমস্যা নিরসনে ১৬ দফা উন্নয়ন দাবি উত্থাপন করা হয়েছে।রোববার (২৪ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এসব দাবি তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাইদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় […]

Continue Reading

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার পুত্র — নিঃস্ব পরিবারের দাবি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা-এর সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে পারিবারিক বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মে বিকেলে দক্ষিণ সাতলা গ্রামের মরহুম আব্দুল জলিল হাওলাদারের ছোট […]

Continue Reading