১০ কেজি গাঁজাসহ বিজয়নগরে জাকির নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ জাকির হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার শেরপুর (লঙ্গারপাড়) গ্রামের মৃত মোমরুজ আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানার এসআই আনিছুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর এলাকার স্থানীয় মহিলা মেম্বার সাথী রানী দাসের বাড়ির পেছনে অবস্থান নেন। সেখানে রামপুর বাজার থেকে চর-ইসলামপুরগামী সরকারি পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *