বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেশজুড়ে

সাভার প্রতিনিধি :~ওমর ফারুক মানিক: ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৭/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৮:৫০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সানোয়ার হোসেন (৪২), পিতা-মোঃ শুকুর আলী, মাতা-জাহানারা বেগম, সাং-কালী নগর, থানা-সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-মজিদপুর (বদ্ধু ফকিরের বাড়ির ভাড়াটিয়া) থানা- সাভার মডেল, জেলা-ঢাকা, ২। আমিনুল ইসলাম (৪৩), পিতা-সরোয়ার হোসাইন, মাতা-মোর্শেদা বেগম, সাং-বাসা হোল্ডিং সি-৩৮/২ গেন্ডা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৮/০৯/২০২৬খ্রিঃ তারিখ ০৫:৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ সিয়াম হোসেন (২৬), পিতা-মোঃ ছানোয়ার হোসেন, মাতা-মোসাঃ শিল্পীম খাতুন, সাং-শুভগাছা, থানা- কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-মধুপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। ইমতিয়াজ শেখ শান্ত (২৯), পিতা-মৃত মাহবুবুর রহমান, মাতা-মাহমুদা খাতুন, সাং-রঘুনাথপুর, থানা-সরিষাবাড়ি, জেলা-জামালপুর, এ/পি সাং-মধুপুর (সুমনের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। মোঃ মেহেদী হাসান হিরু (৫২), পিতা-জসিম উদ্দিন, মাতা-তাহমিনা বেগম, সাং-মধুপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ১৭ গ্রাম, মূল্য অনুমান ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা গ্রেফতার করেন।

বর্ণিত ৫ নং আসামী মোঃ মেহেদী হাসান হিরু (৫২) এর বিরুদ্ধে ২ টি অন্যান্য মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *