_সাভার প্রতিনিধি:~ ওমর ফারুক মানিক_
_সাভার,
৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
সাভারের প্রান্তিক গেটের ঠিক ডিভাইডারের উপর ভোরবেলায় একটি ট্রাক উল্টে বিভৎস অবস্থায় পড়ে থাকে। জায়গাটি অত্যন্ত হাই রিস্ক হওয়ায় দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ঘটনাস্থল সাভার হাইওয়ে থানার ঠিক অপজিটে হওয়া সত্ত্বেও বেলা ১০টা বাজলেও হাইওয়ে পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসিকে ফোন করা হলে তিনি বলেন, *আমি তো জানিই না ওখানে গাড়ি উল্টে গেছে*।
সাংবাদিক যখন পাল্টা প্রশ্ন করেন আপনার দায়িত্বটা কি? তখন ওসি জবাব দেন, *আমার দায়িত্ব যেটা সেটা আমি করবো। আর আপনাদের যদি মন চায় আমাকে নিউজ করে দিতে পারেন”*।
অনেক পরে প্রশাসনের হস্তক্ষেপে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরানো হয়।
হাইওয়ে থানার সামনেই এমন বিভৎস দুর্ঘটনা ঘটার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
