বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ১০ই সেপ্টেম্বর ২০২৬ইং রোজঃ- বৃহস্পতিবার বিকেল ৪/০০ ঘটিকায় কমলগঞ্জ মডেল স্কুল পাশে জাপানী বাড়ি মুজাহিদ মঞ্জিলে জাপান প্রবাসী মুজাহিদ আলী, ২নং পানিশালা, কমলগঞ্জ-এর বাসার সিঁড়ির নিচে বেশ কয়েকটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা, এতে বাসার সবাই আতঙ্কিত হয়ে পরেন,
পরবর্তীতে তারা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে দ্রুত সাপগুলো উদ্ধারের জন্য ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।
ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, সিঁড়ির নিচে থাকা সাপগুলো মনোক্লেড কোবরা, যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। পরে একে একে মোট ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়।মনোক্লেড কোবরা সাপ শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে অবমুক্ত করা হবে বলে জানান।
