সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হলেন সুমন মজুমদার

দেশজুড়ে

ঢাকা জেলা প্রতিনিধি: ওমর ফারুক মানিক

সাভার, ঢাকা: আসন্ন সাভার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন সুমন মজুমদার।

এ উপলক্ষে তিনি এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। সুমন মজুমদার বলেন, “আপনাদের মূল্যবান সহযোগিতা ও আস্থাই হবে একটি সুশাসিত, উন্নয়নমুখী এবং জনবান্ধব ৩ নং ওয়ার্ড গড়ার সবচেয়ে বড় শক্তি। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার প্রত্যয় নিয়েই আপনাদের সামনে এসেছি।”

তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ৩ নং ওয়ার্ড গড়ে তুলি। আপনাদের দোয়া, পরামর্শ ও সমর্থনই আমার পথচলার অনুপ্রেরণা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *