চলচ্চিত্র অনুদান কমিটিতে সাংবাদিক রাহাত সাইফুল

দেশজুড়ে বিনোদন

সুদীপ দেবনাথ রিমন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সরকারি ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’-র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৯জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়। নতুন এ কমিটিতে দেশের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নির্মাতা, চিত্রনাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি স্থান পেয়েছে দেশের অন্যতম প্রাচীন চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কে এম আবদুল ওয়াদুদ-কে সভাপতি করে ১০ সদস্যের ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র), কমিটির অন্যান্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী, সরদার সানিয়াত হোসেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এবং প্রযোজক, আওলাদ হোসেন সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, চিত্রনাট্যকার এ কে এম মেজবাহ উদ্দিন, রুমানা ইসলাম মুক্তি চলচ্চিত্র অভিনেত্রী,অভিনেতা-নির্মাতা মো. আ. রহিম এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য কামরুন নেসা হাসান। সরকারি নীতিমালা অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের জন্য জমা পড়া গল্প ও চিত্রনাট্য যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ কার্যক্রম তদারকি এবং চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এ কমিটি দায়িত্ব পালন করবে।
চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন বাচসাসের সাধারণ সম্পাদক হিসেবে রাহাত সাইফুলের এই অন্তর্ভুক্তিকে সংগঠনটির জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *