ভেড়ামারা সমিতি ঢাকা’র পক্ষ থেকে আজীবন সদস্যদের স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়েছে।
ভেড়ামারা সমিতির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসকাউন্ট ও অগ্রাধিকারমূলক সেবা পেতে এবং সমিতি আয়োজিত অনুষ্ঠানস্থলে প্রবেশকালে এনএফসি ও কিউআর কোড সম্বলিত স্মার্ট কার্ডটি ব্যবহার করবেন সমিতির সদস্যরা। এছাড়া আইডি কার্ডধারী সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের তথ্য সমিতির নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হবে এবং সদস্যরা তাদের মেম্বার ড্যাশবোর্ড থেকে প্রয়োজন অনুসারে সহজে আপডেট করতে পারবেন ।
শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে ভেড়ামারা সমিতির সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
সমিতির সভাপতি আলিম আল রাজি বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বরেণ্য শিল্পপতি ইঞ্জিনিয়ার আবু তাহের, পুলিশের সাবেক ডিআইজি এ.এইচ.এম নুরুদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন ও ভেড়ামারা সমিতির মহাসচিব এস.পি মেহেদী হাসান সুমনসহ ঢাকায় বসবাসরত শতাধিক ভেড়ামারাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভেড়ামারা সমিতির পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ভেড়ামারা সমিতির আজীবন সদস্য ফরিদা ইয়াসমিন এম.পি -কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আইডি কার্ড বিতরণ উপলক্ষে ডিজিটাল র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
