বৈঠাকাটা বাজারের রাস্তা সংস্কারে ব্যবসায়ীদের উদ্যোগে জনমনে স্বস্তি

দেশজুড়ে

নাজিরপুর প্রতিনিধি, ওয়ালিউল্লাহ রাইসুল:
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের উদ্যোগে বাজারের গুরুত্বপূর্ণ একটি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে নির্মিত বৈঠাকাটা বাজারের তিন রাস্তার মোড় থেকে খোকন হোটেল পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বৃষ্টি হলে সৃষ্টি হতো জলাবদ্ধতা, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠতেন বাজারে আসা মানুষজন।
এ অবস্থায় এলাকার উন্নয়নের স্বার্থে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন বৈঠাকাটা বাজারের কয়েকজন ব্যবসায়ী ও দোকান মালিক। তাদের মধ্যে রয়েছেন মোঃ নাসির উদ্দিন, মোঃ শাহ আলম, মোঃ লিটন, মোঃ মিল্টন তালুকদার (দোকান মালিক) এবং আব্দুল গফুর মেম্বার (দোকান মালিক)।
স্থানীয়রা জানান, ব্যবসায়ীদের এই উদ্যোগ বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনবে। বাজারের অবকাঠামোগত উন্নয়নে এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সচেতন মহল মনে করেন, বৈঠাকাটা বাজারের সার্বিক উন্নয়নে ব্যবসায়ীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *