উজিরপুরের সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার

আদালত দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিবেদন ঃ
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওরা বাড়ি এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল আনুমানিক দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহে কোনো শরীর আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *