উজিরপুরের বিএনপি নেতার মৃত্যুর বিভিন্ন মহলের শোক প্রকাশ।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন খান(৫৫)১৬ ডিসেম্বর সকাল ১১ টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন – ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ৩মে এক ছেলে রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ বাদ এশা অনুষ্ঠিত হবে। বিএনপির এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন,
উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এবং দলীয় মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, জেলা জামায়াতের নায়েবে আমীর ও দলীয় মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মোঃ খোকন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আ,ফ, ম, সামসুদ্দোহা আজাদ, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, যুবদল নেতা মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আরো শোক প্রকাশ করেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, রূপায়ন সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ নূরে আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ইকবাল, সমাজ সেবা সম্পাদক ফয়েজ আহমেদ টুটুল, নির্বাহী সদস্য মামুন বাড়ি,বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আঃ আজিজ হাওলাদার ও সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *