শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে অজগর সাপ উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বসতবাড়ি থেকে অজগর সাপ উদ্ধার।
সোমবার (৮ জুন ) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা খান মঞ্জিলে (লন্ডন প্রবাসী মতলিব খানের বাসভবন) একটি অজগর সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বাড়ির লোকজন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তারা সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগ-এর রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানান, অজগর সাপ সাধারণত মানুষের জন্য আক্রমণাত্মক নয়। কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *