নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমাদান উপলক্ষে সবুজ ধারা প্রপার্টিজ লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ ২০২৬), পবিত্র ২০ রমাদ্বান উপলক্ষে প্রতিষ্ঠানটির হেড অফিসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সবুজ ধারা প্রপার্টিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবুজ ধারা প্রপার্টিজ লিমিটেড ও সবুজধারা সিটির সার্বিক সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমাদান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই পবিত্র মাস মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও উন্নতি ও সফলতা কামনা করেন।
