শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে দোয়া নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মন্ত্রী আরিফুল হক মুফতি রশিদুর রহমান ফারুক ( বরুনার পীর সাহেব) এর প্রতিষ্ঠিতি শেখ বাড়ী মাদ্রাসায় এসেছেন। রোববার বিকেল বেলা তিনি বরুনা পীর সাহেব এর সাণিধ্যে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি ওই মাদ্রায় বরুনা পীর সাহেবের পরিচালনার দোয়াতে শরীক হন ও আছরের নামাজ জামাতে আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,পুলিশ সুপার মো.বিল্লাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনসহ পুলিশের অফিসারগণ উপস্থিত ছিলেন। মন্ত্রীর ব্যক্তিগত এ সফর শেষে তিনি তার নিজ পৈতৃক বাড়ী কমলগঞ্জের মুন্সিবাজারে ইফতার মাহফিল শরীক হন।
