বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-বিগত ২৫/১২/২০২৫ইং তারিখে অনুষ্ঠিত সাধারণ সভার প্রেক্ষিতে বিগত ২৬/০১/২০২৬ইংতে
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান জনাব আব্দুর রহিম (রিপন) সাধারণ সম্পাদক জনাব তোফায়েল আহমদ(তোয়েল) উপস্থিত থেকে,
প্রধান কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করে অনুমোদন প্রদান করা হয়। উক্ত কমিটির
সভাপতিঃ-তসলিম চৌধুরী সাধারণ সম্পাদকঃ-রাজু কালোয়ার,
বিভিন্ন পদে যাহারা আছেন উনারা হলেন,
ফজলুল হক,হাজী মনসুর আলী,রুনা খানম চৌধুরী,সেলিম খাঁন,রিপন আহমেদ,অভি চৌধুরী,মোঃ জালাল মিয়া,মোঃ মইনু,মোঃ করিম মিয়া।
জেলা সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ(তোয়েল) বলেন আপনাদের কমিটি দুই বৎসরের অনুমোদন দেওয়া হল।
আপনারা কোন রকম রাষ্ট্রের বহির্ভূত কাজ করবেন না সবসময় শ্রমিক বান্ধব মুলক কাজ করবেন। আমরা আপনাদের পাশে আছি জয় হোক মেহনতী শ্রমিকের।।
