নাজিরপুর উপজেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে শক্তি ফাউন্ডেশন-এর বৈঠাকাটা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশন বৈঠাকাটা শাখার ম্যানেজার আরিফুর ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, বৈঠাকাটা ডিগ্রি কলেজ-এর গভর্নিং বডির বিদোৎসাহী সদস্য মিজানুর রহমান, মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়-এর সভাপতি ওয়ালিউল্লাহ রাইসুলসহ বৈঠাকাটা বাজারের ব্যবসায়ী বৃন্দ।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন
