শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৪শে ফেব্রুয়ারী রোজঃ-মঙ্গলবার সকাল ১১-০০ঘটিকায়
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুধীজনদের সক্রিয় অংশগ্রহণে আলোচনায় উঠে আসে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, জনস্বার্থ সংশ্লিষ্ট নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো। জনগণের নিরাপত্তা জোরদার, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের বিষয়ে গঠনমূলক মতবিনিময় হয়। এতে শ্রীমঙ্গল উপজেলার সকল চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *