মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু ঢাকায় মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ

দেশজুড়ে

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শওকতুল ইসলাম শকু রাজধানীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে কুলাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার এবং স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় আরো বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদ্বয়ের সাথে কুলাউড়ার ভিবিন্ন উন্নয়নমুলক বিষয় নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পারস্পরিক সৌজন্য বিনিময় ও আলোকচিত্র গ্রহণ করা হয়।

আলোচনায় কুলাউড়া উপজেলার চলমান ও উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। মন্ত্রীদ্বয় এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, এ সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সমন্বয় ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *