উজিরপুরে বিএনপির তিন নেতা আজীবন বহিষ্কার

দেশজুড়ে রাজনীতি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ না করা এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন নেতাকে দলের সব পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—
গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার,
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জামাল মোল্লা এবং
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের পরদিন (১৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংহত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *