শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে নাজিরপুরের বৈঠাকাটায় শীতবস্ত্র বিতরণ

দেশজুড়ে

পিরোজপুর প্রতিনিধি: নারীর ক্ষমতায়নের মাধ্যমে মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ব্রাঞ্চে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের এরিয়া সুপারভাইজার (বানারিপাড়া উপজেলা) জনাব মোঃ রুহুল আমিন, বৈঠাকাটা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ আরিফুল ইসলাম এবং বৈঠাকাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত বিদোৎসাহী সদস্য জনাব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শক্তি ফাউন্ডেশন শুধু আর্থিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে শক্তি ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়।
শক্তি ফাউন্ডেশন বৈঠাকাটা শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এ কর্মসূচির মাধ্যমে এলাকায় শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং জনমনে ইতিবাচক সাড়া পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *