ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ইচলাদী টোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী ট্রোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। ২৮ অক্টোবর সকাল ১১ঃ৪৫ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিআরটিসি বাসের চালক মোঃ শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে বেশ কিছু যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা ধূমা দেখে আত্মচিৎকার করে, আমি গাড়ি ব্রেক করলেই আগুনের কুন্ডলী দেখার দেখতে পাই। এবং সফল যাত্রীরা নিরাপদে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া- ব -১১-০০০৪ বাসটি মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে দুই পাড়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *