সাভার থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মজুমদারের সংগ্রামী পথচলা

রাজনীতি

প্রতিনিধি ওমর ফারুক মানিক সাভার ঢাকা

দীর্ঘ ১৭ বছর ধরে দমন-পীড়ন, মামলা-হামলা আর শারীরিক নির্যাতনের মধ্য দিয়েও অবিচল থেকেছেন সাভার থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মজুমদার। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে একাধিকবার রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি, তবুও দমে যাননি।
রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সুমনের নামে দায়ের করা হয় অসংখ্য মামলা। একের পর এক গ্রেপ্তার, রিমান্ড এবং শারীরিক নির্যাতনের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে স্থায়ী আঘাতের চিহ্ন আজও স্পষ্ট। চিকিৎসকদের ভাষ্য, এসব পুরোনো আঘাতের ব্যথা যেকোনো সময় গুরুতর শারীরিক জটিলতা, এমনকি প্যারালাইসিসের ঝুঁকি তৈরি করতে পারে।
সহযোদ্ধারা জানান, ন্যায় ও গণতন্ত্রের আদর্শে অবিচল থেকে সুমন মজুমদার কখনো আপস করেননি। ব্যক্তিগত জীবনে চরম কষ্ট সহ্য করেও তিনি আন্দোলনের মাঠে থেকেছেন অটল। নির্যাতন, হুমকি ও ভয়ভীতি তার সংকল্প ভাঙতে পারেনি।
সুমন মজুমদারের এই দীর্ঘ সংগ্রামী পথচলা শুধু সাভারের নয়, পুরো দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক অনুপ্রেরণার ইতিহাস হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *