ওমর ফারুক মানিক প্রতিনিধি সাভার ঢাকা
ইং ২০/০৯/২০২৫ তারিখ রাত্রী ০৮ ঘটিকার সময় সাভার মডেল থানার এসআই/মোঃ ইমরান হোসেন রোমিও-১ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন বিপিএটিসি স্কুল গেটের সামনে পাকা রাস্তার উপর হতে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ০১ জন ব্যক্তিকে ধারালো অস্ত্র চাকুসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী ১) মোঃ বিজয় (১৯), পিতা- মোঃ শামসুল, মাতা-মোছাঃ রেশমা বেগম, সাং-আড়াজি চালুনিয়া, থানা-পীরগাছা, জেলা-রংপুর, এ/পি সাং-ভাগলপুর, (চাঁন টাওয়ার, জনৈক হাজির বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা এর নিকট হতে ১০ ইঞ্চি লম্বা ১টি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন।
আসামী অবৈধ দেশীয় অস্ত্রশস্ত্র নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19(f) ধারায় মামলা রুজু করা হইয়াছে।
