শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের শংকরসেনা হইতে গন্ধগোকুল উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
অদ্য ২৩শে সেপ্টেম্বর২০২৫ইং রোজঃ-মঙ্গলবার, সকাল ৯ ঘটিকায় শংকরসেনা আশিদ্রোন ইউনিয়নের দুর্গা মণ্ডপের পাশ্ববর্তী দীজেন্দ্র বাবুর দোকানে প্রতিদিন দোকানে বিস্কুট, চিপস সহ বিভিন্ন মাল নষ্ট হয়,দীজেন্দ্র বাবু মনে মনে ভাবেন হয়ত এটি ইঁদুরের কাজ,সে কারণে দীজেন্দ্র বাবু দোকানে ইঁদুর ধরার ফাঁদ পাতেন।

পরদিন সকালে ফাঁদে ধরা পড়ে ভিন্ন প্রজাতির একটি প্রাণী,
প্রাণীটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটির পরিচয় শনাক্ত করেন। তারা জানান, এটি একটি গন্ধগোকুল।

পরে গন্ধগোকুলটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এবং গন্ধগোকুলটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *