শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া গ্রেফতার

আদালত

শ্রীমঙ্গল প্রতিনিধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২) গ্রেফতার হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে। এ সময় শহরের সোনার বাংলা রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ২৪ আগস্ট রাতে একই এলাকায় স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ এক মাদক কারবারি আকাশ দাশকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে ওই ঘটনার মূল হোতা স্বপন মিয়া তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা (মামলা নং-২৪/০৮/২৫) দায়ের করা হয়, যেখানে স্বপনকে পলাতক আসামি করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার স্বপন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকায় তিনি ‘পেশাদার মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত।

শনিবার (২০ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত স্বপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *