সরকারি জমি দখলমুক্তে বাধা কোথায়? সাবেক আ.লীগ নেতাদের দখল নিয়ে জনমনে প্রশ্ন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি সম্পত্তি দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের দখলে থাকার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার উচ্ছেদ উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সরকার পরিবর্তনের পরও সরকারি জমি দখলমুক্ত না হওয়ায় জনমনে নানা প্রশ্নের […]

Continue Reading

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে পরিবেশবান্ধব কংক্রিট ব্রিকস ও ব্লক শিল্প২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণে শতভাগ ব্লক ব্যবহারের লক্ষ্য থাকলেও বাজারে এখনও আধিপত্য মাটির ইটের

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিপরিবেশ সুরক্ষা ও টেকসই অবকাঠামো নির্মাণে বিশ্বজুড়ে যখন পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ছে, তখন বাংলাদেশে সরকারি নীতিগত ঘোষণার পরও প্রত্যাশিত প্রসার পায়নি কংক্রিট ব্রিকস ও ব্লক শিল্প। সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা, জনসচেতনতার অভাব এবং সরকারি-বেসরকারি প্রকল্পে সীমিত ব্যবহার নিশ্চিত হওয়ায় বিপুল বিনিয়োগে গড়ে ওঠা অনেক কংক্রিট ব্রিকস ও ব্লক কারখানা […]

Continue Reading

মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ঠিকাদারের অবহেলায় ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় লক্ষাধিক মানুষ উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার বাটাজোর থেকে শরিকল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের শাহজিরা এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কের পাশের খাল ভেঙে রাস্তাটির স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। এতে যেকোনো সময় সড়ক […]

Continue Reading

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৫/২০২৬ খ্রি. তারিখ ২১:০৫ ঘটিকা আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ […]

Continue Reading

উজিরপুরে জমিজমা বিরোধে হামলা: নারীসহ আহত ৫, থানায় অভিযোগ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, আটক গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ডাকুয়া (৬০)-এর সঙ্গে একই […]

Continue Reading

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রশান্ত মিস্ত্রি, বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত মিস্ত্রি (নাম প্রচলিত) গত প্রায় দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত ১৩ এপ্রিল ২০২৬ কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান প্রশান্ত জীবিকার তাগিদে […]

Continue Reading

সড়কের কাজ শেষের আগেই কালভার্ট-ব্রিজ নির্মাণের দাবি, নইলে অচল হতে পারে ২ কোটি ৩৬ লাখ টাকার সড়ক

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর রূপায়ণ সাংস্কৃতিক সংগঠন এলাকা থেকে উজিরপুর পৌর সদরের নাজিরের বাড়ির ব্রিজ পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণকাজ চলছে। বরিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ সড়কের কাজ প্রায় তিন মাস আগে শুরু হলেও একটি ভাঙা কালভার্টের […]

Continue Reading

উজিরপুরে ঝড়-বৃষ্টিতে কুরবানির পশুর হাটে ধস, ক্ষতির মুখে খামারি–কৃষকস্থানীয়দের জোর দাবি: গুরুত্বপূর্ণ বাজারে স্থায়ী পশুর হাট স্থাপন জরুরি।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:কুরবানির ঈদকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন পশুর হাটে জমে ওঠার কথা থাকলেও হঠাৎ ঝড়-বৃষ্টি ও টানা বর্ষণে এবার কুরবানির পশুর বাজারে দেখা দিয়েছে ব্যাপক স্থবিরতা। ক্রেতা সংকট, কম দামে পশু বিক্রি এবং অস্থায়ী হাট ব্যবস্থাপনার কারণে চরম বিপাকে পড়েছেন গরুর খামারি, গৃহস্থ কৃষক ও পশু ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে স্থানীয়দের পক্ষ থেকে […]

Continue Reading

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত,স্বামী-স্ত্রী ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু, বাটাজোরে তাজ পরিবহনের বাস ভাঙচুর

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশু কন্যা। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম […]

Continue Reading

উজিরপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ, সেন্টারিং খুলে নেওয়ার ভিডিও ভাইরাল

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের নির্মাণাধীন ভবনের সেন্টারিং খুলে নেওয়া ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিপক্ষের বিরুদ্ধে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা […]

Continue Reading