বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২১শে মে রোজঃ-বৃহস্পতিবার
বিকাল ৫/০০ঘটিকায়
শ্রীমঙ্গল পৌর সুপার মার্কেটের ২য় তলায়, ডাক বাংলা পুকুর পাড় ভানুগাছ রোডে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো আধুনিক জেন্টস ফ্যাশনের বিশ্বস্ত ঠিকানা টপ টেন কাপড়ের দোকান।
আনুষ্ঠানিকভাবে দোকানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে দোকানে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
দোকানের স্বত্বাধিকারী দীপ দেব জানান, টপ টেন এ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জিন্স প্যান্ট, শার্ট, গেঞ্জি, টি-শার্টসহ আধুনিক ও রুচিশীল জেন্টস কালেকশনের সমাহার রাখা হয়েছে। বিশেষ করে তরুণদের পছন্দ ও বর্তমান ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়েই প্রতিটি পণ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, উন্নত মানের কাপড়, সাশ্রয়ী মূল্য এবং ক্রেতাদের সন্তুষ্টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হবে টপ টেন।
