নিজস্ব প্রতিবেদক:
রিয়েল ড্রিম-এর চেয়ারম্যান নিশাত তাসনিম-এর শুভ জন্মদিন উপলক্ষে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিশাত তাসনিমের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, লিপাত তাসনিম একজন উদ্যমী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তাঁর নেতৃত্বে রিয়েল ড্রিম অল্প সময়ের মধ্যেই আস্থা ও সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও তিনি মানুষের কল্যাণে ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানটি সৌজন্যে আয়োজন করে সবুজধারা সিটি ও Pushpadhara Properties Ltd. । মিডিয়া পার্টনার হিসেবে ছিল সাপ্তাহিক শীর্ষ খবর।
পরিশেষে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
