শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধী
বিএনপির চেয়ারম্যান মৌলভীবাজারে আগমন উপলক্ষে শ্রীমঙ্গল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ সড়কে ত্রয়োদশ নির্বাচনী অস্হায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সভায় আগামী ২২ জানুয়ারী মৌলভীবাজার শেরপুর এলাকার আইনপুর মাঠে তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গল থেকে ১০ হাজার জন লোক সমাগমের সিদ্ধান্ত হয়। এসময় বিএনপি,অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যানবাহন ও খাবার প্রদানের আগ্রহ প্রকাশ ।
