সাভার থানা শ্রমিক দলের সভাপতি পদে আলোচনায় মাসুদ রানা – পরীক্ষিত ত্যাগী ও গণমানুষের নেতা

দেশজুড়ে রাজনীতি

সাভার প্রতিনিধি: = ওমর ফারুক মানিক।

দুঃসময়ের পরীক্ষিত নেতা, বারবার কারা নির্যাতিত। নীরবে গণমানুষের পাশে থেকে জনপ্রিয়তায় এগিয়ে। সাভার থানা শ্রমিক দলের সভাপতি পদে তৃণমূলের পছন্দের নাম এখন মাসুদ রানা।

সাভার থানা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরীক্ষিত ও ত্যাগী নেতা মাসুদ রানা।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও আদর্শ ও সংগঠনের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার কারণে তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি একজন আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি।

রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও পিছিয়ে না গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন মাসুদ।

তাঁর অনুসারীদের মতে, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসুদের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো নীরবে কাজ করে যাওয়া।

প্রচার-প্রচারণার চেয়ে সাংগঠনিক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকাকেই তিনি বেশি গুরুত্ব দেন।

শ্রমজীবী মানুষের অধিকার, তাদের বিভিন্ন সমস্যা এবং ন্যায্য দাবির বিষয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকার কারণে শ্রমিক দলের তৃণমূল পর্যায়ে তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে দাবি সমর্থকদের।

সাভার থানা শ্রমিক দলের সভাপতি পদকে সামনে রেখে ইতোমধ্যে তাঁর সমর্থনে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মনে করছেন, ত্যাগী, পরীক্ষিত এবং মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্বের প্রয়োজন হলে মাসুদ হতে পারেন একজন যোগ্য প্রার্থী।

সমর্থকদের ভাষ্য, “যে নেতা দুঃসময়ে পাশে ছিলেন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠন ও মানুষের জন্য কাজ করে গেছেন, সেই নেতাকেই নেতৃত্বে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা।”

তারা আরও বলেন, মাসুদ রানা শুধু দলীয় নেতাকর্মীদের জন্য নয়, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়েও কাজ করে যাচ্ছেন।

করোনা কালীন সময় শ্রমিকদের নিয়ে নীরবে কাজ করেছেন। বহু শ্রমিকদের মাঝে ত্রাণ সহযোগিতা করেছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। সব সময় শ্রমিকদের পাশে থেকেছেন।

কোনো ধরনের প্রচার-প্রচারণার প্রত্যাশা না করে দীর্ঘদিন ধরে নীরবে মানুষের পাশে থাকার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে।

সাভারের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে শ্রমিক দলের সভাপতি পদ নিয়ে নানা আলোচনা চলছে।

এরই মধ্যে সভাপতি পদপ্রার্থী মাসুদ রানা জনপ্রিয়তা ও সাংগঠনিক তৎপরতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

তিনি সাভার থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা—ত্যাগ, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও গণমানুষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হোক।

মাসুদের সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের ত্যাগ ও পরীক্ষিত রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন করে তাঁকে সাভার থানা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *