শ্রীমঙ্গলে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত ঘটনার নিষ্পত্তি

দেশজুড়ে

শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি।

শ্রীমঙ্গল গত ১৮ মে পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিষ্পত্তি হয়েছে। শুক্রবার ৯ অক্টোবর রাত ৮ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে পরিবহন শ্রমিক সংগঠন,প্রেসক্লাব ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যস্হতায় অনাকাঙ্ক্ষিত এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

এসময় উপজেলার ২৪০৩ ট্রাক,লরি শ্রমিক সংগঠনের সভাপতি মো.নূর হোসেন,১২২৩ বাস,লাইটেস সমিতির আহ্বায়ক শামিম হাসান টুলু,সদস্য মো.প্রেমু মিয়া ও ২৩৫৯ সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি মো.সালাউদ্দিন তুর্কি,সম্পাদক আলী আকবর,হবিগঞ্জ সড়ক সিএনজি সমিতির সভাপতি নূরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ প্রেসক্লাবে এসে গত ১৮ মে তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আহত সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু,ইসমাইল মাহমুদ,এহসান বিন মোজাহির,নূর মোহাম্মদ সাগর ও আল আমিনের নিকট দুঃখ প্রকাশ করে বলেন,গত সপ্তাহে মৌলভীবাজার-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এর মধ্যস্হতায় তাদের মধ্যে বিরোধীয় বিষয় মিমাংসা হয়। তাদের নিজ উপলব্ধি ও এমপি সাহেবের নির্দেশনায় সাংবাদিকদের বিষয়টি আলাদাভাবে শেষ করার জন্য তারা আজ ক্লাবে এসেছেন। এসময় তারা বলেন, সাংবাদিকরা কাহারো পক্ষের নয় কিন্তু ওই দিনের ঘটনায় ৫ জন সাংবাদিক অনাকাঙ্ক্ষিতভাবে হামলার শিকার হন। যা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। এ ঘটনার জন্য তারা অনুতপ্ত হন এবং এর নিন্দা জানান। আল্লাহর ওয়াস্তে মন থেকে সেই দুঃখ বাদ দেয়ার অনুরোধ জানান।

পরে আহত সাংবাদিক ইসমাইল মাহমুদ,বাচ্চু ও এহসান তাদের বক্তব্যে সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে বলেন,দীর্ঘ দিন পর এ ঘঘটনা মিমাংসার উদ্যোগ নেয়াতে পরিবহ শ্রমিক নেতৃবৃন্দ ও এমপি সাহেবকে ধন্যবাদ জানান। তবে তারা পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের নিকট দাবী রাখেন কারা সেদিন সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতার আওতায় এনে ভবিষ্যতে যাতে অন্য কাহারো ওপর এমন হামলা না করা হয়।

এসময় পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি প্রদান করেন সাংবাদিকদের নিকট থেকে ভিডিও ফুটেজ নিয়ে যারা ওই দিন কেন সাংবাদিকদের ওপর হামলা করেছে এর কারণ জানতে চাইবেন এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেয়া হবে বলে জানান। তারা এসময় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রদানকৃত ১ লক্ষ ১০ হাজার টাকা থেকে তিনটি পরিবহন শ্রমিক সংগঠনের ও প্রেসক্লাবের আহত সাংবাদিকদের সমান ভাগে চিকিৎসা খরচ প্রদান করেন।

এসময় শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজ আহমদ,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোসাব্বির আলী মুন্না,

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,যুগ্ন সদস্য সচিব এহসান বিন মোজাহির,সদস্য শামসুল ইসলাম শামিম,নূর মোহাম্মদ সাগর,সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান,ইসমাইল মাহমুদ,ছৈয়দ ছায়েদ আহমেদ,সুলতান মাহমুদ ও আল আমিন উপস্থিত ছিলেন।

পরিশেষে সবাই একটি সুন্দর শ্রীমঙ্গল গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার ঐক্যমত পোষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *