উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি নাসির উদ্দিন শরীফ, সম্পাদক সরদার সোহেল

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির ৩১ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. নাসির উদ্দিন শরীফকে সভাপতি এবং সরদার সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে জহির খানকে সম্মানিত সদস্য, সৈয়দ মাহামুদ সবুজ, মোস্তফা জামান সুমন বালী ও মো. জিয়াউল করিমকে সহসভাপতি, আহাদ হোসেন সুমন ও মেহেদী হাসান ভূঁইয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম আসাদকে সাংগঠনিক সম্পাদক এবং ফারদিন আহমেদ নিয়াজকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া সাফাউল সম্রাটকে কোষাধ্যক্ষ, সুজন হাওলাদারকে প্রচার সম্পাদক, মোরশেদ আহমেদকে সহ-প্রচার সম্পাদক, মিজানুর রহমান মিঠুকে দপ্তর সম্পাদক, নাইম শিকদারকে ক্রীড়া সম্পাদক, এম গোফরানকে তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং লালন ফকিরকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সরদার মাইনুল, সানজিদুল মিঠু, এস এম আকাশ ও জাহিদ হোসেন রানা। সদস্য হিসেবে রয়েছেন নয়ন, স্বাধীন, জাহাঙ্গীর হোসেন ও নুরুল্লাহ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *