ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা আসামির বসতঘর হতে ১১০ কেজি গাঁজাসহ নৈদার চান দাস, পিতা-মৃত নীল কান্ত দাশ, নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গত ৩০/০৮/২০২৬, রোববার সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে নৈদার চান দাশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, কাশিনগর গ্রামের ওই বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে নৈদার চান দাশকে আটক করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। অপর এক অভিযানে ০১:১০ ঘটিকায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারীরা মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ৮০ (আশি) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুতপূর্বক জব্দ করা হয়। এ-সংক্রান্তে বিজয়নগর থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
